১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানা ট্রাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না: সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : ১০:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 8
Print

পিলখানা ট্রাজেডিতে নিহতদের ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়, মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান আরো জানান, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এবং মুক্তিযোদ্ধারা জাতির গর্ব ও অহংকার। একই সঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতিও শ্রদ্ধা জানান।

এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নেন। ইফতার অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই অভ্যুত্থানে আহতরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

পিলখানা ট্রাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না: সেনাপ্রধান

Update Time : ১০:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫