
প্রতি বছরের ন্যায় এ বছরও দেশব্যাপী জেলা প্রশাসনের সমন্বয়ে এবং নিজস্ব উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র(কম্বল)বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে আশা।
এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ত্রিপুরা পাড়ায় অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
আশা চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদ এবং সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার নাছির উদ্দীন।তাঁদের উপস্থিতিতে স্থানীয় দুস্থ ও শীতার্তদের হাতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশার এডুকেশন মনিটর আরিফুল ইসলাম,চট্টগ্রাম জেলার আশা-শিক্ষা অফিসার আসাদ হোসাইন,সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রতন কুমার মজুমদার ও শিক্ষা সুপারভাইজার শাহাদাত হোসাইন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
শীতের শুরুতে এমন মানবিক সহায়তায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।তাঁরা আশার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণ মূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।