
চট্টগ্রামের মিরসরাইয়ে মোহনা টেলিভিশন এর মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মীরসরাই প্রেসক্লাব ও মিরসরাই উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রতিবাদ ও মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার(৬ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিরসরাই পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ৩ দিনের মধ্যে হামলাকারীদের আটক করা না হলে গণমাধ্যম কর্মীদের অনশন সহ কর্মসূচির ঘোষনা।
এ সময় মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা জানান, সাংবাদিকের উপর হামলাকারী প্রধান আসামীদের আগামী ৩ দিনের মধ্যে আটক করা না হলে মিরসরাই উপজেলা চত্তরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে অনশন সহ লাগাতার কর্মসূচির ঘোষনা করার কথা বলেন মিরসরাই উপজেলা কর্মরত সাংবাদিকরা।
দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী পত্রিকার মিরসরাই প্রতিনিধি মাহবুব পলাশ এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক পূর্বকোণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঞা।
এসময় আরো উপস্থিত ছিলেন নয়াদিগন্ত ও চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বনিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকন্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার, চ্যানেল এস ও মানবকন্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি অজয় কুমার দাশ প্রমুখ।