রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত।
- Update Time : ০৭:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 8

চট্টগ্রামের রাউজানের গহিরায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম টিম প্রধান ওয়াকিল আহমদ, কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা খোরশেদ আলম ফারুকী, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, পৌরসভা কমিটির সদস্যসচিব মেহেদী হাসান টিপু, সহসভাপতি আবু বক্কার, সভাপতি আব্দুল জব্বার, রাজানগর শাখার সভাপতি মনসুর আলম, ইসলামপুর শাখার সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি রবিউল আফসার বাচুসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভায় বক্তারা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন, কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর স্মৃতিচারণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভায় জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি স্মরণীয় হয়ে ওঠে।
























