১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিকের মৃত্যু।

Reporter Name
  • Update Time : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 6
Print

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিক(২৯) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে কালাপানীয়া উচ্চবিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।তিনি বিদ্যালয়ের ভবন মেরামতের কাজ করছিলেন।

শিমুল বণিকের সহকর্মী রাসেল জানান,কাজের ফাঁকে পুকুরে হাত-মুখ ধুতে যান শিমুল।পানিতে হাত দিতেই বৈদ্যুতিক শকের শিকার হন তিনি।ওই পুকুর থেকে একটি ডুবো-পাম্পের(সাবমার্সিবল)মাধ্যমে ভবনের ছাদে পানি ওঠানো হচ্ছিল।পাম্পের বিদ্যুতের সংযোগ থেকে পুকুরের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।এ সময় রাসেল দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন।

পরে শিমুল বণিককে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফ সিদ্দিকী জানান,বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।তাঁরা তাঁকে মৃত অবস্থায় পান।পরে সন্দ্বীপ থানা-পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুজন হালদার জানান,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে বেলা আড়াইটায় তাঁরা মরদেহ থানায় নিয়ে আসেন। আনুষঙ্গিক কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শিমুলের ভগ্নিপতি বিপ্লব বণিক জানান,শিমুলের বাড়ি উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবের বাড়িতে।তাঁর বাবার নাম মৃত বিষ্ণুপদ বণিক। পরিবারে তাঁর স্ত্রী ও মা রয়েছেন।এক বছর আগে তাঁর বিয়ে হয়।তিনি আগে মধ্যপ্রাচ্যে প্রবাসী ছিলেন।দেশে ফিরে আর্থিক অনটনের কারণে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ শুরু করেন।

Please Share This Post in Your Social Media

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল বণিকের মৃত্যু।

Update Time : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬