সংবাদ শিরোনাম :
কাজের মাধ্যমে জনগণের পাশে থাকার অঙ্গীকার করলেন নোমান ছিদ্দিকী।
Reporter Name
- Update Time : ০৮:৪৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 9

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ও পানি নিষ্কাশন সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভা ছাত্রদলের ৮নং ওয়ার্ডের সভাপতি ও ৮নং ওয়ার্ড বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নোমান ছিদ্দিকীর নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে পৌরসভার ৮নং ওয়ার্ড এর উপজেলা কমপ্লেক্স এলাকায় প্রায় ১০০ ফুট ড্রেন সংস্কার কাজ শুরু হয়েছে।
জনগণের দৈনন্দিন দুর্ভোগ কমানো, জলাবদ্ধতা নিরসনে সহায়তা করা এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এডভোকেট নোমান ছিদ্দিকী বলেন,”পদ-পদবির পরিচয়ের চেয়ে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই বড় পরিচয়।জনগণের স্বার্থে,এলাকার উন্নয়নে—সাধ্যমতো জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় রাখি সব সময়।”









