বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ
- Update Time : ১১:১৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 14

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার সকালে কর্মস্থলে আসেন। তবে তাঁরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতির কারণে বর্তমানে মৌচাক ও আশপাশের সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ থাকায় ওই পথে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
























