০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের স্মৃতি ধরে রাখতে ৩০ বছর মুখে জলপাইয়ের আঁটি

Reporter Name
  • Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 14
Print

বোনকে দেওয়া একটি কথা রাখতে টানা ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি নিয়ে ঘুরছেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। খাওয়া, কথা বলা, দাঁত মাজা এমনকি ঘুমানোর সময়ও তাঁর মুখে থাকে সেই একই আঁটি। বোনের মৃত্যুর পরও প্রতিজ্ঞা ভাঙেননি তিনি; বরং বোনের স্মৃতি ধরে রাখতে আজীবন এটি মুখে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জয়দেবের এই ব্যতিক্রমী প্রতিজ্ঞার শুরু ১৯৯৬ সালের ভাইফোঁটার দিন। সেদিন বোন অগ্নিবীণা দেবীর তৈরি জলপাইয়ের চাটনি খেতে খেতে মজার ছলে বোন তাঁকে জিজ্ঞেস করেন, কত দিন একটি জলপাইয়ের আঁটি মুখে রাখতে পারবেন। জবাবে জয়দেব বলেন, বোন যত দিন না আঁটিটি ফেলে দিতে বলবেন, তত দিন তিনি সেটি মুখ থেকে বের করবেন না।

সেই কথাই যেন জীবনের প্রতিজ্ঞা হয়ে যায় জয়দেবের কাছে। এরপর থেকে মুখে রেখেছেন ওই জলপাইয়ের আঁটি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত এই কর্মী প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মের মধ্যেও আঁটিটি মুখে রাখেন।

তবে শুরুটা সহজ ছিল না। আঁটি মুখে রাখার কারণে প্রথম দিকে তাঁর জিহ্বায় ঘা হয়েছিল। এমনকি রক্তপাতও হয়েছিল। কিন্তু শারীরিক অস্বস্তি সত্ত্বেও বোনকে দেওয়া কথা থেকে সরে আসেননি তিনি।

২০১২ সালে অগ্নিবীণা দেবীর মৃত্যু হয়। এরপর আর বোনের কাছ থেকে আঁটিটি ফেলে দেওয়ার অনুমতি পাওয়ার সুযোগ ছিল না। তবে প্রতিজ্ঞা ভাঙার পরিবর্তে বোনের স্মৃতিকে আগলে রাখতে সেটি আজীবন মুখে রাখার সিদ্ধান্ত নেন জয়দেব।

তিন দশক ধরে একই জলপাইয়ের আঁটি মুখে রাখার ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। কারও কাছে এটি অদ্ভুত এক অভ্যাস, আবার জয়দেবের কাছে এটি প্রয়াত বোনের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও আবেগের প্রতীক। বোনকে দেওয়া ছোট্ট একটি কথা কীভাবে দীর্ঘ জীবনের প্রতিজ্ঞায় পরিণত হতে পারে, জয়দেবের এই ঘটনা যেন তারই এক ব্যতিক্রমী উদাহরণ।

Please Share This Post in Your Social Media

বোনের স্মৃতি ধরে রাখতে ৩০ বছর মুখে জলপাইয়ের আঁটি

Update Time : ০৬:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬