১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী

Reporter Name
  • Update Time : ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 9
Print

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। একই সময়ে হাজার হাজার অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে ৬৯ হাজার ৭৬০ জনকে আটক এবং ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরে ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে অভিযানের সংখ্যা ১১ হাজার ৮০৮টি এবং আটক ব্যক্তির সংখ্যা ৭০ হাজার ১৯৫ জনে উন্নীত হওয়ার কথা জানানো হয়। সে হিসাবে প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান এবং প্রায় ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থল—বিভিন্ন জায়গায় এসব অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় অনেক বিদেশি নাগরিক লুকানোর চেষ্টা করলেও তল্লাশি চালিয়ে তাঁদের শনাক্ত করছেন কর্মকর্তারা।

সর্বশেষ ১৩ নভেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালানো হয়। রাজ্য অভিবাসন বিভাগের পরিচালিত তিনটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে পরিচালিত এসব অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানে অংশ নেন অভিবাসন বিভাগের ১৮ জন কর্মকর্তা। এ সময় ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের মধ্যে ৩৪ জনকে আটক করা হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক কর্মকর্তাদের চোখ এড়াতে সংকীর্ণ জায়গায় লুকিয়ে ছিলেন। তাঁদের একজন খাটের নিচে আশ্রয় নেন। তবে কর্মকর্তারা তাঁর অবস্থান শনাক্ত করে সেখান থেকে বের করে আনেন।

বিভাগের তথ্য অনুযায়ী, আমপং এলাকার কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজন মিয়ানমার, একজন ইন্দোনেশিয়া এবং একজন ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

অভিযানে একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ, মালয়েশিয়ার পুলিশ এবং শাহ আলম সিটি কাউন্সিলের কর্মকর্তারাও অংশ নেন। সেখানে অনুমোদন ছাড়া জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাঁদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে ওই স্থানে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাননি অভিবাসন বিভাগের কর্মকর্তারা।

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করেছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার চালু রেখেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি—পিআরএম ২.০। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। যেসব বিদেশি নাগরিকের বৈধ পাস বা অনুমতিপত্র নেই কিংবা অনুমোদিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করছেন, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ করে এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে পারবেন।

এ ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি দিতে হয়। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ চালু থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বন্ধ হচ্ছে না। বরং গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অভিবাসন বিভাগ। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করলে যে কোনো সময় আটকের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি অভিবাসী

Update Time : ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬