১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 12
Print

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় নেশাজাতীয় ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

অভিযানে জব্দ করা সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

Update Time : ১০:৫৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬