১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে হালিশহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 11
Print

অধিকার আদায়ে আপসহীন শ্লোগানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম’ এর সার্বিক তত্ত্বাবধানে ২৯ এপ্রিল ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে সন্দ্বীপ সহ সারাদেশে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ২৯ এপ্রিল বুধবার মাগরিবের নামাজের পর হালিশহর এ ব্লক গাউছিয়া মোড় চট্টগ্রাম মডার্ণ স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম’ এর সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের আজীবন সদস্য মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।

আলোচনা সভায় বক্তারা বলেন ২০২২ সালের আদমশুমারী অনুয়াযী সন্দ্বীপের জনসংখ্যা ৩ লাখ ২৭ হাজার হলেও বাস্তবে সন্দ্বীপের জনসংখ্যা ৪ লাখেরও বেশী। এই ৪ লাখেরও বেশী মানুষের জন্য সাইক্লোন শেল্টার রয়েছে ১২০টি। এরমধ্যে ব্যবহার অনুপযোগী সাইক্লোন শেল্টার ৫২টি। বক্তারা আরও বলেন সন্দ্বীপের মোট বেড়িবাঁধ ৫৮ কিলোমিটার। এরমধ্যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ প্রায় ১৮ কলোমিটার। ঝুঁকিপূর্ণ এলাকাসমুহ হচ্ছে মাইটভাঙ্গা ইউনিয়ন, কালাপানিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড, মগধরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং হরিশপুর ও দীর্গাপাড় ইউনিয়নের আংশিক। বক্তারা এও বলেন, আমরা আরেকটি ২৯ এপ্রিল এর শিকার হতে চাই না।

সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি’র সাবেক জিএম সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ মোশারেফ হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সদস্য আবদুল করিম ভুট্টো, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক নির্বাচিত সহ-সভাপতি লিয়াকত আলী বাবুল, চট্টগ্রাম মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক আবদুল জলিল, বি ব্লক নিবাসী শিকড় সম্পাদক মোশারেফ হোসেন জগলু, বি ব্লক সন্দ্বীপ জনকল্যান পরিষদের সভাপতি মোসাদ্দেক আহমদ, ‘সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম’ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন ও কাজী জিয়া উদ্দিন সোহেল, বিজয়স্মরণী ডিগ্রি কলেজেের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ফসিউল আলম, হালিশহর বি ব্লক ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি এমদাদুল করিম সৈকত, ব্রাক ব্যাংকের মনিটরিং ম্যানেজার লায়ন মিজানুর রহমান, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, কৃষি ব্যাংক গাছুয়া শাখার সাবেক সিনিয়র অফিসার কামাল পাশা, ছড়াকার মামুন আল রশিদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, কবি এম এ হাশেম আকাশ, সোনালী ব্যাংকের অফিসার সৈয়দ শাহাদাত হোসেন, ডেল্টা ইমিগ্রেশনের ম্যানেজার সায়েদ মাহমুদ, জনাব আল আমিন, দৈনিক একুশের বানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোবারেক হোসেন ভূইয়া, ব্যবসায়ী ইসমাইল হোসেন ফয়সাল, লিও ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সাবেক সভাপতি নজরুল ইসলাম জাবেদ, অনলাইন সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদ, জনাব জসিম উদ্দিন, শিক্ষার্থী আলী মেহেদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

২৯ এপ্রিল ১৯৯১ স্মরণে হালিশহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Update Time : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬