১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপ গুপ্তছরা ঘাটে নারী যাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগে বিআইডব্লিউটিএ’র কর্মী সাময়িক বরখাস্ত।

Reporter Name
  • Update Time : ০২:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 9
Print

সন্দ্বীপ গুপ্তছরা ঘাটে নারী যাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)-এর এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়,বন্দর ও পরিবহন বিভাগের শুল্ক প্রহরী শাহজাহান আলীর বিরুদ্ধে কুমিরা টার্মিনাল ঘাট ও বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনকালে বিশেষ করে নারী যাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগ ওঠে।তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযোগটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৯০ এর ৩৫(ক) ও ৩৫(খ) ধারা অনুযায়ী যথাক্রমে ‘দায়িত্ব পালনে অবহেলা’ ও ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হওয়ায় একই প্রবিধানের ৪১(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।১৬ জুন ২০২৬ তারিখে জারি করা এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন এবং তাকে বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগ,ঢাকায় নিয়মিত হাজিরা প্রদান করতে হবে।হাজিরা প্রদান সাপেক্ষে তার ভাতা পরিশোধ করা হবে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মুহিদুল ইসলামের স্বাক্ষরিত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

সন্দ্বীপ গুপ্তছরা ঘাটে নারী যাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগে বিআইডব্লিউটিএ’র কর্মী সাময়িক বরখাস্ত।

Update Time : ০২:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬