০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল।

Reporter Name
  • Update Time : ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 13
Print

বিয়ে করলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল।তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী।

গেল শনিবার সন্ধ্যায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।জানা গেছে,সুজাত শিমুল ও জান্নাতুন নেছার বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা।

এর পেছনের কারণের হিসেবে শিমুল গণমাধ্যমকে জানান,বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তারা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী।

এমন একটি সংখ্যা,যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং যার মধ্যে থাকবে বিশেষ অর্থ।এ বিষয়ে তিনি বলেন,আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম,কাবিনটা হবে একটা ইউনিক নম্বর,যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়।

আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি।সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি,সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।

তিনি আরও বলেন,৯৯৯ পাশাপাশি থাকলেও সংখ্যাটির পরের ঘরে একটি শূন্যস্থান রয়ে যায়।এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক।মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না,কোথাও না কোথাও কিছুটা ঘাটতি থেকেই যায়।এসব কারণে আমরা ৯৯৯ বেছে নিয়েছি।আরেকটা মজার বিষয়,আমার শ্বশুর পুলিশে ছিলেন।সেটিও ৯৯৯ পছন্দ করার একটা কারণ।সব মিলিয়ে ৯৯৯ সংখ্যাটা আমাদের পছন্দের।

এদিকে জানা গেছে,বিয়ে আসরে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা,নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক-সাংবাদিক আনিসুল হকসহ বর-কনের পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল।

Update Time : ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬