০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা-উপজেলা পর্যায়ের সব অফিসের জন্য নতুন নির্দেশনা

Reporter Name
  • Update Time : ০২:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 12
Print

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক যোগাযোগের সুবিধার্থে অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখারও অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে অধিদপ্তরের কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অফিসিয়াল সিম বন্ধ থাকলে এ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজেও জটিলতা তৈরি হতে পারে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এ কারণে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দিয়েছে অধিদপ্তর।

আদেশে আরও বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম পুনরায় চালু করা এবং প্রাতিষ্ঠানিক সেবা গ্রহণের ক্ষেত্রে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে অফিসের প্রয়োজনে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এ নির্দেশনা অনুসরণ এবং বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জেলা-উপজেলা পর্যায়ের সব অফিসের জন্য নতুন নির্দেশনা

Update Time : ০২:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬