০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা

Reporter Name
  • Update Time : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 7
Print

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)। প্রিপেইড সিস্টেম আপগ্রেডেশনের কারণে নির্দিষ্ট সময় টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডেসকো। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রিপেইড মিটারে রিচার্জ সেবা বন্ধ বা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা ডেসকোর সব প্রিপেইড গ্রাহকের জন্য নয়। যেসব গ্রাহকের প্রিপেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তাঁদের মিটারে এ সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

এ পরিস্থিতিতে নির্ধারিত সময় শুরুর আগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করতে সংশ্লিষ্ট গ্রাহকদের অনুরোধ জানিয়েছে ডেসকো। এতে রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও মিটারে থাকা ব্যালেন্স দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে গ্রাহকেরা ডেসকোর ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি। তাই যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু, তাঁদের নির্ধারিত সময়ের আগেই ব্যালেন্স পরীক্ষা করে প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে ডেসকোর জরুরি নির্দেশনা

Update Time : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬