০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলাকা ক্লিনিকের নবজাতক নিখোঁজের ঘটনায় নতুন মোড়, বগুড়ায় উদ্ধার শিশু

Reporter Name
  • Update Time : ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 19
Print

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় ছয় দিন পর একটি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও এক পুরুষকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তবে উদ্ধার হওয়া নবজাতকটি নিখোঁজ শিশুটিই কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনাটি নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশু তাঁদের হাতে তুলে দেওয়া হলেও দ্বিতীয় সন্তান সম্পর্কে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো স্পষ্ট তথ্য দেয়নি।

পরিবার সূত্রে জানা যায়, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভাবস্থায় গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছিল। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে দুটি জীবিত ভ্রূণ থাকার তথ্য উল্লেখ ছিল।

১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে করা আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতির কথা বলা হয়। সেখানে উভয় শিশুর হৃৎস্পন্দন প্রতি মিনিটে ১৪৭ বার রেকর্ড করা হয়েছিল।

এরপর ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারে করা পরীক্ষার প্রতিবেদনেও যমজ জীবিত ভ্রূণের তথ্য পাওয়া যায়। ওই প্রতিবেদনে দুটি শিশুর হৃৎস্পন্দন যথাক্রমে প্রতি মিনিটে ১৪৬ ও ১৪০ বার উল্লেখ করা হয়। সম্ভাব্য ওজন দেখানো হয়েছিল ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম।

প্রসূতির স্বামী শান্ত ইসলাম জানান, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে চিকিৎসক ডা. মাহফুজা খাতুনের পরামর্শে তাঁর স্ত্রীকে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ওই চিকিৎসকের মাধ্যমে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর একটি নবজাতক কন্যাসন্তান পরিবারের কাছে হস্তান্তর করা হলেও দ্বিতীয় সন্তান সম্পর্কে তাঁদের কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

শান্ত ইসলামের দাবি, দ্বিতীয় সন্তানের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ তাঁকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পরে নিরুপায় হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং নবজাতকের সন্ধানে অনুসন্ধান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে একটি নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা এক নারী ও এক পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিশুটি শান্তনা আক্তারের নিখোঁজ যমজ সন্তান কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

ছয় দিন ধরে নিখোঁজ নবজাতককে ঘিরে উদ্বেগের মধ্যে বগুড়া থেকে একটি শিশুকে উদ্ধারের ঘটনায় নতুন করে আশার সৃষ্টি হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার ফল না আসা পর্যন্ত শিশুটির পরিচয় এবং ঘটনার প্রকৃত রহস্য নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

বলাকা ক্লিনিকের নবজাতক নিখোঁজের ঘটনায় নতুন মোড়, বগুড়ায় উদ্ধার শিশু

Update Time : ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬