০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি অফিসে হেনস্তার শিকার সাংবাদিক, অভিযুক্ত নায়েব কালামকে নিয়ে চলে গেলেন এসিল্যান্ড

Reporter Name
  • Update Time : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 1
Print

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, একেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং আটকে রাখার চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। এ ঘটনায় সমাধান না করে অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধেও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তাঁর বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে অফিসে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি এবং সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত।

সাংবাদিকদের অভিযোগ, অফিসে গিয়ে তাঁরা নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দুপুর আড়াইটার দিকে তিনি অফিস থেকে বের হয়ে চলে যেতে থাকেন। এ সময় অনিক খান তাঁকে ডেকে জমির খারিজসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় অন্য সাংবাদিকেরা ফটক বন্ধ করার কারণ জানতে চাইলে তাঁদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন নায়েব। পাশাপাশি সাংবাদিকদের বেঁধে পেটানো এবং জেলে পাঠানোর হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার ভিডিওতে তাঁকে সাংবাদিকদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে।

জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’

অনিক খান বলেন, নতুন জরিপের কাজে তাঁর বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। অথচ সাধারণ ভূমিসেবার তথ্য জানতে গিয়েও তাঁকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। জমির তথ্য পেতেও যদি আবেদন করে আসতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন?

ঘটনার খবর পেয়ে দুপুরের খাবার শেষে সিনিয়র সাংবাদিকেরা বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভূমি অফিসে যান। এ সময় নায়েবের সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের দালাল বলে পরিচিত বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা। তাঁরা সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও মারমুখী আচরণ করেন। এমনকি সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের উপস্থিতিতেও তাঁদের আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।

সিনিয়র সাংবাদিকেরা এসিল্যান্ডের কক্ষে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করেন। তবে তাঁদের অভিযোগ, কোনো ধরনের আলোচনা বা সমাধানের উদ্যোগ না নিয়ে অভিযুক্ত নায়েব আবুল কালামকে সঙ্গে নিয়ে কক্ষের দরজায় তালা লাগিয়ে কার্যালয় ত্যাগ করেন জাকারিয়া হোসেন। এতে ক্ষুব্ধ সাংবাদিকেরা অফিস চত্বরে অবস্থান করেন।

এদিকে, একই নায়েবের বিরুদ্ধে এর আগেও সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ রয়েছে। এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেন, কয়েক দিন আগে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন।

অন্যদিকে, নায়েব আবুল কালাম সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাঁদের চিনতে পারিনি।’

সাংবাদিকদের অভিযোগ, আবুল কালাম দীর্ঘদিন ধরে ময়মনসিংহে কর্মরত থেকে ভূমি অফিসে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁর বিরুদ্ধে ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায়, টাকা নিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করা এবং ভূমিদস্যুদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে তাঁর চারটি বাড়ি রয়েছে বলেও তথ্য পেয়েছেন গণমাধ্যমকর্মীরা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা প্রয়োজন।

এ বিষয়ে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’

সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।’

এ ঘটনায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সরকারি দপ্তরে তথ্য ও ভূমিসেবা নিতে গিয়ে এমন আচরণের অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অফিসের সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও যাচাই এবং অভিযুক্ত নায়েব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ভূমি অফিসে হেনস্তার শিকার সাংবাদিক, অভিযুক্ত নায়েব কালামকে নিয়ে চলে গেলেন এসিল্যান্ড

Update Time : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬