০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে ৯ লাখ টাকা ছিনতাইয়ে প্রধান ভূমিকায় রবিন, কৃষক দল থেকে স্থায়ী বহিষ্কার

Reporter Name
  • Update Time : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 5
Print

নওগাঁর মহাদেবপুরে পিকআপ থামিয়ে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান ভূমিকা পালনের অভিযোগে গ্রেপ্তার আহসান হাবিব রবিনকে (২৫) দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নওগাঁ জেলা শাখা।

বুধবার (৪ নভেম্বর) জেলা কৃষক দলের পক্ষ থেকে লিখিত বহিষ্কারাদেশ জারি করা হয়। বহিষ্কারাদেশে রবিনকে মহাদেবপুর উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে একটি পিকআপের গতিরোধ করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় বাধা দেওয়ায় মারধরের শিকার হন দুজন। ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে রাতভর অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ।

অভিযানে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আহসান হাবিব রবিনকে মহাদেবপুরের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় রবিন প্রধান ভূমিকা পালন করেন। তাঁর বাসা থেকে ছিনতাই হওয়া ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিকআপচালক সোহেল রানা ও মুন্না ছিনতাইয়ের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। আর রবিন ঘটনাটিতে প্রধান ভূমিকা পালন করেন। পুলিশ জানায়, তাঁরা তিনজন মিলে প্রায় এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন।

এদিকে জেলা কৃষক দলের বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আহসান হাবিব রবিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

মহাদেবপুরে ৯ লাখ টাকা ছিনতাইয়ে প্রধান ভূমিকায় রবিন, কৃষক দল থেকে স্থায়ী বহিষ্কার

Update Time : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬