০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান নোয়াপাড়া ইউ পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাম্ভিকতায় এলাকায় ক্রোভ।

মীর সালাহউদ্দিন
  • Update Time : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 12
Print

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের অপচেষ্টায় অন্য নাম উল্লেখ করে উদ্বোধন করায় তিব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্হানীয় এলাকাবাসী।

জানাগেছে,উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী ফজল করিম মিয়াজি সড়কে গাড়ি চলাচলের অযোগ্য হওয়ায় প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে গত ০৬/১০/২০২৬ তারিখে ৫২০ ফুট রাস্তার আরসিসি ঢালাইয়ের উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করে।মৌলভী ফজল করিম মিয়াজি বাড়ি থেকে পশ্চিমে ৫২০ ফুট পর্যন্ত পাকা রাস্তা ঢালায়ের কাজ শেষে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় এলাকাবাসীর উপস্থিতিতে ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম নিজের ইচ্ছায় নাম পরিবর্তন করে তোরণে ব্যানার লাগিয়ে ইউনিয়ন সচিবকে নিয়ে উদ্ভোধন করেন।

উল্লেখ্য,যে গত ৪ আগস্ট চট্টগ্রাম ৬ আসনে(রাউজান) এর সংসদ সদস্য জনাব আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মৌলভী ফজল করিম মিয়াজি সড়কের (শুরুর অংশ)কিছু অংশ সংস্কার কাজের শুভ উদ্ভোধনও করেন। উক্ত উদ্বোধনের নামের ফলক রাস্তার পাশে লুকিয়ে রেখে জনসম্মুখ জোর পূর্বক হযরত আব্দুল কাদের জিলানী সড়কের নাম উল্লেখ করে উদ্ভোধন করলে স্হানীয় জনসাধারণ ও এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানান।

এলাকাবাসী ৮ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে মৌলভী ফজল করিম মিয়াজি সড়কের নাম বহাল রাখার আবেদন করেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৭ অক্টোবর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাস্তার নাম পরিবর্তন না করার নির্দেেশনা প্রদান করেন।

গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে ২য় বার লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী এবং নোয়াপাড়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম ও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলামকে বার বার অবহিত করার পরও এই নামের ফলকের অন্য নাম কেন? বলার পরেও কর্ণপাত করেননি।

জানা যায়,১৯৪৬ সালে এই সড়কের নামকরণ করছিলেন ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের পঞ্চায়েত চেয়ারম্যান এবং একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. মইনুল ইসলামের পিতা ওবায়দুল হক। সড়কের নামকরণ ও পরিষদের অনুমোদন কপি মৌলভী ফজল করিম মিয়াজির হাতে অর্পণ করেন এবং মৌলভী ফজল করিম মিয়াজি নোয়াপাড়া ইউনিয়নের পঞ্চায়েত পরিষদকে রাস্তার উন্নয়ন কাজের জন্য ততকালীন ৭৫ টাকা প্রদান করেছিলেন।

এর ধারাবাহিকতায় ১৯৮৪ সালে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়েজ আহমদ সড়কে মাটি ভরাট করে প্রশস্ত করার উন্নয়ন বরাদ্দ দিয়েছিলেন। ১৯৯০ সালে নোয়াপাড়া ইউনিয়নের স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ছালামত আলী এই রাস্তার উন্নয়নের জন্য বিভিন্ন সময় অগ্রণী ভূমিকা রাখেন।

১৯৯৭ সালে এই রাস্তার উন্নয়নের জন্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিও উন্নয়ন বরাদ্দ দিয়েছিলেন। ১৯৯৯/২০০০ অর্থ বছরে এলজিইডির বরাদ্দ প্রাপ্ত হয়ে স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলমও এই কাজে বরাদ্দ দিয়েছিলেন। ২০০৪/২০০৫/২০০৮ সালে মনিরুল ইসলাম চেয়ারম্যানও এই রাস্তার উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দিয়েছিলেন এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াও এই সড়কের উন্নয়ন কাজের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছিলেন।

এ নিয়ে হাজী ফজল করিম মিয়াজি বাড়ির জৈনক মোহাম্মদ ইউনুস মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, এ সড়কের নাম প্রতিষ্ঠিত ও অনুমোদিত হয়েছে প্রায় ৮০ বছর আগে। যিনি এই রাস্তার নাম পরিবর্তন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং ভবিষ্যতে কেউ যেন টাকার বিনিময়ে অপচেষ্টা না করে যারা অন্য নাম দেওয়ার চেষ্টা করেছে তাদের আইনের আওতায় আনারও জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি এবং কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

রাউজান নোয়াপাড়া ইউ পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাম্ভিকতায় এলাকায় ক্রোভ।

Update Time : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬