সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
- Update Time : ১০:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 8

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ এরশাদ মার্কেটে অভিযান চালিয়ে ৩৩ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
আটককৃতরা হলেন,১ম জন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাছিয়াপাড় পাল পাড়া বৈষ্ণব বাড়ির সুমন দাস।তার পিতা মৃত নারায়ণ চন্দ্র দাস এবং মাতা মৃত বাতাসি চন্দ্র দাস।২য় জন বাউরিয়া ৫ নম্বর ওয়ার্ডের বজল করিম সেরাং এর বাড়ির জামাল উদ্দিন,তার পিতার নাম জয়নাল আবেদীন এবং মাতার নাম মাহফুজা বেগম।তয় জন বাউরিয়া ৫ নম্বর ওয়ার্ডের চান নন্দি মহাজনের বাড়ির গোপীনাথ রায়।তার পিতার নাম মৃত প্রকাশ চন্দ্র রায় এবং মাতার নাম মৃত লিপু রাণী রায়।
পুলিশের তথ্যমতে,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২৪ আগষ্ট রাতে সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ এরশাদ মার্কেটের সুমন সেলূনের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী গোপীনাথ রায়কে ৩৩পিছ ইয়াবাসহ আটক করেন পুলিশ।
আটকের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুজন হাওলাদার জানান,৩৩ পিছ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে।আমাদের অভিযান চলমান রয়েছে।













