সন্দ্বীপে মায়ের অসুস্থতার কথা বলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ।
- Update Time : ১২:১৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 1

চট্টগ্রামের সন্দ্বীপে মায়ের অসুস্থতার কথা বলে আনিশা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির একছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে। সে সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মায়ের অসুস্থতার কথা বলে কৌশলে স্কুল থেকে একব্যক্তি আনিশাকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত আনিশার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার পরপরই আমরা অনুসন্ধান শুরু করেছি। তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









