সন্দ্বীপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার উপহারসামগ্রী বিতরণ।
- Update Time : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 7

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা হিন্দু সম্প্রদায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পূজার উপহারসামগ্রী বিতরণ করেছেন।
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলা হয়, “ধর্ম যার যার,উৎসবের আনন্দ সবার।” পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মধ্য দিয়ে একটি মানবিক,অসাম্প্রদায়িক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এ কামনায় হিন্দু সম্প্রদায়ের সকলকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।









