সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
- Update Time : ১২:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 7

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫ টায় র্যালিটি উত্তর বাজার থেকে শুরু হয়ে পৌরসভার গেইটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন, বিএনপি নেতা শামসুদ্দোহা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক মাহফুজ, সহ সভাপতি সালাউদ্দিন টিটু, সাংঘঠনিক সম্পাদক সালাউদ্দিন শিকদার, উপজেলা যুবদল নেতা নুর আলম লেদু, আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক মহিদুল আবির, সিনিয়র সাধারণ সম্পাদক বাবলু এবং ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সুজন সহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আলোচনা সভায় সংগঠনের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।














