০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে সাঈদ আল নোমান।

রিয়াদুল মামুন সোহাগ
  • Update Time : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 6
Print

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার আই-ব্লকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ,খাবার ও বস্ত্র সহায়তা দিয়েছেন।

মঙ্গলবার(২ জুন)সকালে হালিশহরের আই-ব্লকের পেশকার বাড়িতে আগুনের ঘটনায় পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে যায়।আগুনে ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরে ঘর পুনর্নির্মাণের কাজ শুরু করতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এক লাখ টাকা অনুদান দেন। পাশাপাশি পাঁচ পরিবারের ১৮ সদস্যের জন্য দুপুরের খাবার ও বস্ত্রের ব্যবস্থা করা হয়।

এসময় ক্ষতিগ্রস্তরা জানান,অগ্নিকাণ্ডের পরপরই জনপ্রতিনিধির এমন সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।স্থানীয় বাসিন্দারাও দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সাঈদ আল নোমানের প্রশংসা করেন।

স্থানীয়রা আশা করছেন,ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

হালিশহরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে সাঈদ আল নোমান।

Update Time : ০৬:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬