১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী

Reporter Name
  • Update Time : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 12
Print

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীর উদ্যোগে গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। সংগৃহীত অর্থ গাজার অসহায় ও গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে।

হামজার দেওয়া তথ্য অনুযায়ী, এই অর্থ দিয়ে বিশেষ করে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এ কাজে সংগৃহীত অর্থ পাবে ‘চিলড্রেন নট নাম্বার্স’ নামের একটি সংস্থা। গাজার শিশুদের জন্য জরুরি সহায়তা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগ সফল করতে যাঁরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অর্থ দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামজা। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নুজুম স্পোর্টসকে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই আয়োজন বাস্তবায়নে প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে কাজ করেছে।

তহবিল সংগ্রহের উদ্যোগ সফল হলেও গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তাকে সামান্য বলে মনে করেন হামজা। তাঁর মতে, শিশুদের সংকট মোকাবিলায় আরও অনেক কিছু করার বাকি রয়েছে। তবে ছোট উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তিনি মনে করেন।

পোস্টের শেষাংশে ফিলিস্তিনের মানুষের জন্য প্রার্থনা করেছেন বাংলাদেশের এই ফুটবলার। তাঁদের কষ্ট দূর হওয়ার পাশাপাশি শক্তি, ধৈর্য ও স্থায়ী শান্তি কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি তহবিল তুললেন হামজা চৌধুরী

Update Time : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬