চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ
- Update Time : ০৩:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 8

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে আদেশ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হারুন-অর-রশিদের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে।
ডিএমপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা হারুন-অর-রশিদ পুলিশের আলোচিত কর্মকর্তাদের একজন। তিনি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট তাঁকে আরও ১৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ওই আদেশ জারি করেছিল। এবার তাঁকে চাকরি থেকে বরখাস্তের নতুন আদেশের কথা জানানো হলো।





















