১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : ০৯:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 5
Print

নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ঘোষিত মূল্য অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। নতুন এ মূল্য আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে অক্টোবর মাসে নির্ধারিত দামেই নভেম্বরজুড়ে জ্বালানি তেল কিনতে পারবেন ভোক্তারা।

এর আগে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার বিষয়টি মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়।

২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়েছিল। ওই মূল্য নির্ধারণের পর ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা হয়।

Please Share This Post in Your Social Media

নভেম্বরের জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয়

Update Time : ০৯:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬