০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের ভূমিকা নিয়ে সেমিনার

Reporter Name
  • Update Time : ০৫:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 3
Print

কুড়িগ্রামের রৌমারীতে ‘আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের জীবনমান উন্নয়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার।

সেমিনারে উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান পলাশ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আব্দুল্লাহ হেল কাফী। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জীবনমান পরিবর্তনে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য হ্রাসেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিনারে ফ্যামিলি কার্ডের কার্যকর বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ডের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনেও এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

রৌমারীতে আর্থসামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ডের ভূমিকা নিয়ে সেমিনার

Update Time : ০৫:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬