১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিড ভাড়া ২৬০ টাকা

Reporter Name
  • Update Time : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 7
Print

চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া সন্দ্বীপ নৌ রুটে স্পিডবোট ভাড়া পুনর্নির্ধারণ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।জনপ্রতি ২০ টাকা বাড়িয়ে ২৬০ টাকা ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।এর আগে এ রুটে স্পিড বোট ভাড়া ছিল জনপ্রতি ২৪০ টাকা।

সোমবার(১১ মে)নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়,অশান্ত নৌরুটে স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিমি ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারের জন্য প্রতি কিমি ১৫ টাকা হারে নির্ধারণ করা হয়।নির্ধারিত ভাড়া ১১ মে থেকে কার্যকর করার বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত,এর আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এ রুটে ইজারাদার কর্তৃক ভাড়া বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করা হলে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে জনপ্রতি ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।তবে এ বিষয়ে নৌ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হলে ওই হার বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাড়ার এ নির্ধারণ নিয়ে যাত্রীসাধারণের মধ্যে তখন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিড ভাড়া ২৬০ টাকা

Update Time : ১০:৫০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬