১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

Reporter Name
  • Update Time : ০৯:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 5
Print

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার পর এ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করল।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়। অনুমোদনের পর সংশ্লিষ্ট পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

এই পর্যায়ে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘ক্রিটিক্যালিটি’। এর মাধ্যমে চুল্লিতে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটানো হয়েছে।

এর পরের ধাপ ‘বি-২’। এই পর্যায়ে প্রাথমিক কার্যক্রমের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় ক্রিটিক্যালিটি অর্জনের প্রক্রিয়া। এতে চুল্লির ভেতরে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরি করা হয় এবং ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজ এগিয়ে নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ইউনিটের উৎপাদন ধাপে ধাপে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে নেওয়া হবে। এ পর্যায়ে পৌঁছানোর পর বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। ফলে পরীক্ষামূলক উৎপাদন শুরু হলেও এখনই জাতীয় গ্রিডে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে না।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। দেশটির পরমাণু শক্তি সংস্থা রোসাটম বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির অংশ হিসেবে এ সরবরাহ শুরু হয়েছে। প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর সময়েই দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের খবর প্রকল্পটির পরবর্তী কার্যক্রমের অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

Update Time : ০৯:১৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬