১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম শহরকে নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে-সিডিএ চেয়ারম্যান।

Reporter Name
  • Update Time : ১০:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 7
Print

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন,চট্টগ্রাম শহরকে নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।এ শহর আমাদের সবার।তাই শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গতকাল মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন,শুধু নগর কর্তৃপক্ষের উদ্যোগে একটি শহরকে সুন্দর ও নান্দনিক করা সম্ভব নয়,এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা,বাসার ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হতে হবে।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন,নগরীর শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে সবাইকে আইন-কানুন মেনে চলতে হবে।নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক নগরীতে পরিণত করা সম্ভব।এছাড়া তিনি সন্দ্বীপের সন্তান হিসেবে সন্দ্বীপে উন্নয়নে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন।

মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুজিত নন্দী ‘র সঞ্চালনায় আনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এর সভাপতি ক্যাপ্টেন মোঃ দিদারুল আলম।

নগরীর হালিশহরস্থ গ্রীণভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত অসুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইন্জিঃ হেদায়েত উল্লাহ,মাস্টার শামসুল আলম,আব্দুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হুমায়ন কবীর,আলতাফ হোসেন,আলহাজ্ব শাহ আলম,আব্দুল বায়েস,মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় ম‍্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ হোসাইন ভূঁইয়া আকবর,জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয় ম‍্যানেজিং কমিটির সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, সংগঠনেরসহ-সভাপতি আবুল কাসেম,সহ-সভাপতি: লায়ন বাবু সুভাষ দাস,সহ-সভাপতি এম. নাজিম উদ্দিন,সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্নাসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

চট্টগ্রাম শহরকে নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে-সিডিএ চেয়ারম্যান।

Update Time : ১০:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬