০১:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

Reporter Name
  • Update Time : ০৮:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 8
Print

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা ওমর ফারুক সুজন মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দাবি করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সোমবার বিকালে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলন শেষে স্থানীয়দের অংশগ্রহণে ওমর ফারুক সুজনের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

জানাযায়,গত ৬ সেপ্টেম্বর সারিকাইত ইউনিয়নের কয়েকজন সুজন মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তারা সুজন মেম্বারের বাহিনী কর্তৃক সারিকাইত ইউনিয়নের জেলেদের মারধর করে মোবাইল,জাল ও অন্যান্য মালামাল সহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ তুলেন।

এর জবাবে সোমবার বিকালে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওমর ফারুক সুজন লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,গত ৬ সেপ্টেম্বর সন্দ্বীপ ও নোয়াখালীর কিছু চিহ্নিত জলদস্যুর বাহিনীর প্রধান আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।আমি গত ৩০ বছর ধরে সাগরে ফিশিং বোটের ব্যবসা করছি। বর্তমানে আমার ৮ টি ফিশিং বোট সাগরে মাছ আহরণ করছে।কিন্তু যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছে তাদের সাগরে ডাকাতি ছাড়া কিছুই নাই।আমার এই ব্যবসায় সন্দ্বীপ ও নোয়াখালীর প্রায় ২৫০ জন জেলে জড়িত রয়েছে।

এছাড়াও ২০০৮ সালে ভাষাণচরে আমার একটি ঘের জাল ছিল। বিগত সরকারের আমলে নোয়াখালীর চিহ্নিত জলদস্যুরা আমার সেই জালটি দখল করে নেয়।২৪ এর ৫ আগস্ট পরবর্তী আমি সেই জাল উদ্ধার করে আমি আবার ব্যবসায় পরিচালনা করছি। মূলত একটি পক্ষ আবার এটি দখল করতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। তাই আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও  ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।  

উল্লেখ্য,মাইটভাঙ্গা ও সারিকাইত ইউনিয়নের নদীর সীমানা জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এখানে জাল বসানো এবং দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

সন্দ্বীপে বিএনপি নেতার সংবাদ সম্মেলন।

Update Time : ০৮:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬