০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

Reporter Name
  • Update Time : ০৩:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 14
Print

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে ঘি ঢালছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। পোস্টে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যদের আচরণ নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন।

তিনি লেখেন, ড. মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিনিয়ত পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে। তাঁর ভাষায়, এ ধরনের আচরণ অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের আচরণেও এর প্রতিফলন দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর রয়েছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে ভালো নয় বলে তাঁর দাবি।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে, আর জামায়াত ও এনসিপি সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নাশকতার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। এর মাধ্যমে সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরার পাশাপাশি এসব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হবে—এমন প্রত্যাশা থেকেই তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস চলতে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তবে কোন ফাঁদের কথা বলেছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে বিরোধী দল। তাঁর দাবি, আওয়ামী লীগ ও জামায়াতের ফ্যাসিবাদী রাজনীতির যৌথ মিশন কখনো সফল হবে না।

Please Share This Post in Your Social Media

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

Update Time : ০৩:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬