০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন চীবর দান উৎসব উপলক্ষে রবিবার শিথিল থাকবে সাজেক সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : ০৮:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 3
Print

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ কর্মসূচি আগামী রবিবার (১ নভেম্বর) এক দিনের জন্য শিথিল রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উদ্‌যাপনের সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।
শুক্রবার (৩০ অক্টোবর) বাবুধন চাকমা এক লাইভ বক্তব্যে প্রথমে অবরোধ শিথিলের এ তথ্য জানান। পরে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে তৃতীয় দফায় চলমান টানা নয় দিনের অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর এক দিনের জন্য শিথিল থাকবে। এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ১ নভেম্বরের পর থেকে পূর্বের ন্যায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে কঠিন চীবর দান উৎসব পালন করতে পারেন, সে জন্য তাঁদের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিশেষ শিথিলতার ব্যবস্থা রাখা হবে। এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয়া কান্তি চাকমা।

Please Share This Post in Your Social Media

কঠিন চীবর দান উৎসব উপলক্ষে রবিবার শিথিল থাকবে সাজেক সড়ক অবরোধ

Update Time : ০৮:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬