১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক, ইউএনও বলছেন সংকট নেই

Reporter Name
  • Update Time : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 11
Print

নওগাঁর আত্রাইয়ে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। ডিলারদের দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে না পেরে প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারস্থ হয়েছেন তাঁরা। তবে উপজেলায় সার সংকট নেই বলে দাবি করেছেন ইউএনও ও উপজেলা কৃষি কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সার না পাওয়ার অভিযোগ নিয়ে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে যান। এ সময় তাঁরা সার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির কথা তুলে ধরেন।

কৃষকদের অভিযোগ, কেউ রাত ৩টা থেকে ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না। আবার কেউ টানা তিন দিন ঘোরাঘুরি করেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেননি। বিশেষ করে ইউরিয়া সার পাওয়া গেলেও অন্যান্য প্রয়োজনীয় সার পেতে সমস্যায় পড়ছেন তাঁরা। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ ও চাষাবাদ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষক আয়নাল হোসেন বলেন, তিন দিন ধরে লাইনে দাঁড়িয়েও এক বস্তা সার পাননি তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও সার না পাওয়ায় বিপাকে পড়েছেন বলে জানান তিনি।

মধ্য বোয়ালিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এক ডিলারের দোকানে সার না পেয়ে তাঁকে অন্য ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে বলা হয়। কিন্তু সেখানে গিয়েও প্রয়োজনীয় সার পাননি তিনি।

কৃষক আফজাল হোসেন জানান, তাঁর প্রায় ছয় বস্তা সার প্রয়োজন হলেও তিনি শুধু ইউরিয়া সার পেয়েছেন। অন্যদিকে ধুলাউড়ি গ্রামের কৃষক আলতাব হোসেনের অভিযোগ, ইউরিয়া সার পাওয়া গেলেও অন্যান্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না তিনি।

এ বিষয়ে আত্রাইয়ের বিসিআইসি সার ডিলার মেসার্স নাজমুজ্জামানের স্বত্বাধিকারী নাজমুজ্জামান বলেন, উপজেলার চাহিদার তুলনায় সার বরাদ্দ ও সরবরাহ কম থাকায় কৃষকরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, একজন ডিলারের কাছে সার শেষ হয়ে যাওয়ায় কৃষকরা তাঁর কাছে এসেছিলেন। পরে তাঁদের অন্য ডিলারের কাছ থেকে সার সংগ্রহের জন্য পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলায় সার সংকট নেই। তবে একসঙ্গে অনেক কৃষক সার সংগ্রহ করতে আসায় কিছুটা সমস্যা হচ্ছে। এ বিষয়ে একাধিক সভা করা হয়েছে। সার না পাওয়ার অভিযোগ নিয়ে আসা কৃষকদের সার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কৃষকদের অভিযোগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে সার সরবরাহ, ডিলারভিত্তিক মজুত এবং চাহিদা অনুযায়ী সার বিতরণের বিষয়টি সামনে এসেছে। কৃষকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় সার যথাসময়ে সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক, ইউএনও বলছেন সংকট নেই

Update Time : ০৯:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬