০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

Reporter Name
  • Update Time : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 7
Print

জরুরি মেরামত, বিদ্যুৎ লাইন সংস্কার ও সঞ্চালন লাইনের আশপাশে বেড়ে ওঠা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য শনিবার (৩১ অক্টোবর) দেশের তিন জেলার কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কোথাও টানা ১১ ঘণ্টা, আবার কোথাও ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে গ্রাহকদের।

শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর, শেখপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচি কিছুটা পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে শিবগঞ্জের সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হবে।

নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী এ তথ্য জানিয়েছেন।

সিলেটেও শনিবার কয়েকটি এলাকায় দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের অধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেটের সম্পূর্ণ এলাকা ও ফরিদাবাদ আবাসিক এলাকায় সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায়

Update Time : ০২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬