০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক

Reporter Name
  • Update Time : ০২:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 13
Print

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে যাওয়ার অভিযোগে তিন মাদরাসাছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাঁদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্য দুজন সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম। তিনি বলেন, সবার সহযোগিতায় তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক। নির্বাচনে তাঁদের প্রতীক যথাক্রমে ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা, বটগাছ ও ডাব। সূত্র:আরটিভি

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক

Update Time : ০২:২৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬