১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 15
Print

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিল। পথে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়।

মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।

Please Share This Post in Your Social Media

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

Update Time : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬