০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের জন্য বড় আশ্বাস প্রধানমন্ত্রীর, জাতীয়করণে ব্যয়ের সীমা নিয়ে যা বললেন

Reporter Name
  • Update Time : ০৭:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 5
Print

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণে প্রয়োজনে ৭ হাজার কোটি টাকা ব্যয় করতেও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তাঁর ভাষ্য, জাতীয়করণের ব্যয় নিয়ে ভালোভাবে হিসাব-নিকাশ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেলিম ভূঁইয়া।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণে ৭ হাজার কোটি টাকার হিসাব দেওয়া হয়েছে। এ বিষয়ে ভালোভাবে হিসাব-নিকাশ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ৭ হাজার কোটি টাকা হলেও জাতীয়করণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, চাকরির নিরাপত্তা ও আর্থিক সচ্ছলতার অভাব রয়েছে। এসব কারণেই শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবি জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হলে সেখানে একজন প্রাথমিক, একজন মাধ্যমিক ও একজন কলেজশিক্ষককে আমন্ত্রণ জানানো হবে। এটিও শিক্ষকদের জন্য এক ধরনের স্বীকৃতি।

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে কেউ ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান না এ দেশের শিক্ষকরা তাঁদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামুন।

সংবাদ সম্মেলনে শিক্ষকদের সনদ ও পরীক্ষা-সংক্রান্ত কিছু অনিয়মের বিষয়ও তুলে ধরেন তিনি। সেলিম ভূঁইয়া বলেন, একই সময়ে একজন ব্যক্তি দুটি ভিন্ন বোর্ডের অধীনে একই পরীক্ষা দিলে সেটি অনিয়ম বা দুর্নীতি কি না, তা খতিয়ে দেখা উচিত। এ ধরনের আরও কিছু বিষয় সরকারের অনুসন্ধান করা প্রয়োজন।

তবে এ বিষয়ে কোনো শিক্ষকের নাম উল্লেখ করতে চান না জানিয়ে তিনি বলেন, কাউকে ছোট করা তাঁদের উদ্দেশ্য নয়। যারা ভুল বুঝে আন্দোলনে আসতে চেয়েছিলেন, পরে তা স্থগিত করেছেন, তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি।

Please Share This Post in Your Social Media

শিক্ষকদের জন্য বড় আশ্বাস প্রধানমন্ত্রীর, জাতীয়করণে ব্যয়ের সীমা নিয়ে যা বললেন

Update Time : ০৭:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬