০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ।

Reporter Name
  • Update Time : ০১:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 3
Print

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পন্ডিতের হাট এলাকায় সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুলের উপর হামলা চালিয়েছে দূর্বিত্তরা।হামলায় গুলিবিদ্ধ অবস্থায় নাসির উদ্দীন বাবুলকে রাত ২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের জানান,নাসির উদ্দীন বাবুল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক।শুক্রবার রাতে হামলায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।রাত ২টায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন,বাবুলকে স্থানীয়রা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,বাবুল মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ভাই।

সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আব্দুল করিম আটক হওয়ার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।তবে কারা এবং কী কারণে বাবুলের ওপর হামলা চালিয়েছে,তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় মামলা বা কাউকে আটকের তথ্যও পাওয়া যায়নি।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি)সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।তবে এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু হয়নি।

Please Share This Post in Your Social Media

সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ।

Update Time : ০১:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬