০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে ৬ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে ৩ জন।

রিয়াদুল মামুন সোহাগ
  • Update Time : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 12
Print

সন্দ্বীপে ছয় ঘণ্টার ব্যবধানে সাপের কামড়ে আক্রান্ত হয়ে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বুধবার(২৮ অক্টোবর)তাদের হাসপাতালে আনা হয়। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা জটিল হওয়ায় তাকে অ্যান্টিভেনম প্রয়োগের পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে পাঠানো হয়েছে।অপর দুজনের চিকিৎসা চলছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

হাসপাতাল সূত্রে জানা গেছে,আক্রান্তদের মধ্যে মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাহমিনাকে অ্যান্টিভেনম দেওয়ার পর চট্টগ্রামে রেফার করা হয়েছে।অপর দুজন হলেন মুছাপুর ইউনিয়নের ধোপার হাটের পূর্ব পাশে হিরার বাড়ির রফিকুল ইসলাম ডিপটি এবং সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হুজার বাড়ির মোহাম্মদ মিনহাজ।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস দাস বলেন,সাপের কামড়ে আক্রান্ত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।তাদের মধ্যে দুজনের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।অপরজনের অবস্থা জটিল হওয়ায় তাকে অ্যান্টিভেনম প্রয়োগের পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন,সাপে কাটার শিকার হলে কোনো ধরনের অবহেলা বা বিলম্ব না করে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে।

স্বল্প সময়ের মধ্যে সাপের কামড়ে আক্রান্ত একাধিক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।এ পরিস্থিতিতে সাপে কাটার পর ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

সন্দ্বীপে ৬ ঘণ্টায় সাপের কামড়ে হাসপাতালে ৩ জন।

Update Time : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬