আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব
- Update Time : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 5

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন।
এ ছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, এসএম মামুনুর রশীদ, তোফাজ্জল হোসেন তুফা ও আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদকের দৌরাত্ম্য রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
























