১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন যারা

Reporter Name
  • Update Time : ০৯:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 7
Print

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ‘এ’ দলের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান একাধিক ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন সাব্বির রহমান রুম্মন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ ‘এ’ দলের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রয়েছেন নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স। উদীয়মান ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার আটটি দল। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।

টুর্নামেন্টের ম্যাচগুলো কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন যারা

Update Time : ০৯:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬