১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব দিবসে পত্নীতলায় ৭ লাখ টাকার ঋণ বিতরণ

Reporter Name
  • Update Time : ১০:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 6
Print

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা পারভীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সামছুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. মিনহাজ খান চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে উপজেলার ছয়জন যুবক ও যুবনারীর মধ্যে আত্মকর্মসংস্থান ও প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৭ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের ইতিবাচক ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

যুব দিবসে পত্নীতলায় ৭ লাখ টাকার ঋণ বিতরণ

Update Time : ১০:২৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬