০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকার সড়ককাজ উদ্বোধন

Reporter Name
  • Update Time : ০৮:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 4
Print

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার সড়ক পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকা করা হবে।

রোববার (১ নভেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে RDRIDP প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সড়কটি নির্মাণের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, সড়কটি পাকা হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে চলাচলে সুবিধা হবে। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ মো. আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি তোহনুল ইসলাম সোহেল, এলজিইডির কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সড়কটির পাকাকরণের কাজ শেষ হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকার সড়ককাজ উদ্বোধন

Update Time : ০৮:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬