০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • Update Time : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 5
Print

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব ওয়ালীউল দামানের স্বাক্ষর রয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তও নেওয়া হয়।

সরকারের এ সিদ্ধান্তের ফলে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। দিবসটি উপলক্ষে সরকারি ছুটির বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

Update Time : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬