১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন ইশরাক

Reporter Name
  • Update Time : ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 4
Print

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের দায়িত্বে নতুন নেতৃত্ব এসেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সংসদ সদস্য ইশরাক হোসেনকে সভাপতি করে কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে মাহফুজ হাসানকে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার (৩ নভেম্বর) নতুন কমিটি গঠনের কথা জানানো হয়। আদেশ জারির দিন থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগের অ্যাডহক কমিটি কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথভাবে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেনি। এ কারণে আগের কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২০২৬ সালের সংশোধিত বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে আইনের ২১, ২(৪), ২(৮) ও ১৪(৩) ধারার উল্লেখ রয়েছে।

নতুন কমিটিতে সহসভাপতি করা হয়েছে ছয়জনকে। তাঁরা হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, খেলোয়াড় ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহিদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

সাধারণ সম্পাদক মাহফুজ হাসান সান্ডা ও কোরাস প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদকজয়ী। তিনি মার্শাল আর্টের বিচারক ও সংগঠক হিসেবেও কাজ করেছেন। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সৈয়দ মো. আলভী।

কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আরবি এফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান এবং চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভিন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মনজুর হোসেন বাদল, জুয়েল রক্ষিত, মো. খায়রুল হাসান, মো. আসরার আহমেদ, আরমানুল করিম আবির, হোসেন আঙ্কুর আন্দালিব ও মো. পলাশ।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশ অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

Please Share This Post in Your Social Media

নতুন দায়িত্ব পেলেন ইশরাক

Update Time : ১০:৩২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬