১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উত্তপ্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Reporter Name
  • Update Time : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 4
Print

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সাইনবোর্ড এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া মঙ্গলবার পুলিশের একটি গাড়িসহ বিভিন্ন যানবাহন এবং একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চলা এ অস্থিরতার মধ্যে বুধবার সকালে সাইনবোর্ড এলাকায় নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, উত্তপ্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

Update Time : ১০:৪৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬