০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

Reporter Name
  • Update Time : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 12
Print

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মধ্যনগর উপজেলার মাটিরাবন বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাবন বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে চোরাই পথে আনা জিরা, সাবান, চকলেট ও বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী। জব্দকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫৭ হাজার টাকা। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে সর্বদা তৎপর রয়েছেন। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং চোরাচালান চক্রের অপতৎপরতা রুখতে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

মধ্যনগর সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

Update Time : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬